স্ট্রিম সংবাদদাতা

‘পাখি বন্ধু’ খ্যাত পাবনার আকাশ কলি দাসের অভয়াশ্রম রক্ষায় ব্যবস্থা নিতে দুটি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় জেলা প্রশাসক (ডিসি) সহ সরকারি ১০টি দপ্তরে আইনি নোটিশ দিয়েছে আইনজীবীদের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লয়ারস সোসাইটি ফর ল নামে সংগঠনটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জালাল উদ্দিন উজ্জ্বল এই নোটিশ পাঠান।
নোটিশে বন ও পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণায়ের সচিবসহ সংশ্লিষ্ট ১০টি দপ্তরকে যুক্ত করা হয়েছে। আইনি নোটিশ পেয়েও অভয়াশ্রম রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ কলি দাস ৬০ বছর ধরে পাবনার বেড়া উপজেলার কৈটলা গ্রামে কাগেশ্বরী নদীপাড়ে নিজের ৬ বিঘা বসতবাড়িতে পাখিদের জন্য অভয়াশ্রম গড়ে তোলেন। ২০১৪ সালে তাঁর বাড়ি ও পুরো আঙিনাকে পাখির অভয়াশ্রম ঘোষণা করে মৎস্য বিভাগ। অভয়াশ্রমের জন্য ২০২৩ ও ২০২৪ সালে জাতীয়সহ বিভিন্ন সংগঠনের পদকে ভূষিত হন তিনি। তবে ২০২৪ সালে বোন ঝর্ণা দাস ও ২০২৫ সালে আকাশ কলি দাস মারা যাওয়ার পর থেকে তাঁদের সম্পত্তি নিজের দাবি করে গাছ কেটে ও অবকাঠামো নির্মাণ শুরু করেছে স্থানীয় কয়েকজন।
ওই ঘটনায় অভয়াশ্রম রক্ষায় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন স্থানীয় সমাজকর্মী মো. ইলিয়াস হোসাইন। বিষয়টি নিয়ে ঢাকা স্ট্রিমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করে। ওই সব প্রসঙ্গ টেনে আকাশ কলি দাসের পাখির অভয়াশ্রম রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইনি নোটিশে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেওয়ার কথাও জানানো হয়েছে এতে।
সংগঠনের সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম আসিফ স্ট্রিম বলেন, ‘পাখির অভয়াশ্রমের ক্ষেত্রে মালিকানার বিষয়টি অপ্রাসঙ্গিক। মূল বিষয় হলো, এটি ধ্বংস করে প্রাণ প্রকৃতির ক্ষতি করা হচ্ছে। রাষ্ট্রের এখানে দায়িত্ব রয়েছে। আইনি নোটিশ পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভয়াশ্রম রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা আদালতের দ্বারস্থ হব।’
নোটিশ পেয়ে অভয়াশ্রম রক্ষায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া উচিত জানিয়ে আইনজীবী জালাল উদ্দিন উজ্জ্বল স্ট্রিমকে বলেন, ‘যেহেতু আকাশ কলির বসতবাড়িতে পাখির আবাসস্থলকে পাখির অভয়াশ্রম ঘোষণা করে মৎস্য বিভাগ। সেহেতু সেটি যে মালিকানাতেই থাক, সেটি রক্ষার দায় সংশ্লিষ্ট দপ্তরের।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩১ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে