স্ট্রিম প্রতিবেদক

কেউ যেন তিন থেকে চারবারের বেশি সংসদ সদস্য নির্বাচিত হতে না পারেন এমন নিয়ম চালুর প্রস্তাব করেছেন মো. নওশাদ জমির। পঞ্চগড়-১ আসনের এ সদস্য সোমবার সংসদে বক্তব্য দিতে গিয়ে এ প্রথা বলেন।
নওশাদ জমির বলেন, ’প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে চান না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একটি প্রস্তাব রাখতে চাই, এটি আমার ব্যক্তিগত অভিমত, আমার দল কিছু বলেনি; তা হলো কোনো এমপিরও দুই, তিন বা চারবারের বেশি থাকা উচিত নয়।’
নওশাদ জমির বলেন, ২০ কোটি মানুষের এ দেশে নেতৃত্বের কোনো অভাব হবে না। তাই দীর্ঘদিন একই ব্যক্তিদের নেতৃত্বে রাখার পরিবর্তে নতুন নেতৃত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে হবে।
সংসদ সদস্যদের মেয়াদের ওপর আইনি বা সাংবিধানিক সীমাবদ্ধতা আরোপের পক্ষে মত দিয়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, একই নীতি সংসদ সদস্যদের ক্ষেত্রেও বিবেচনা করা যেতে পারে।
রাষ্ট্রীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে নওশাদ জমির বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালুরও প্রস্তাব দেন। তিনি বলেন, জাতীয় শৃঙ্খলা, নাগরিক দায়িত্ববোধ এবং রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিতে এ উদ্যোগ কার্যকর হতে পারে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অগ্রভাগে থাকা ‘জেন-জি’ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি নতুন সামাজিক চুক্তি গঠনে সাহসী সংস্কার প্রয়োজন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে