স্ট্রিম প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাংলাদেশে আসার গুঞ্জন উঠেছে। মহেশখালীর এলএনজি প্রকল্প পরিদর্শনে তিনি কক্সবাজারে অবস্থান করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠেছে। তবে পিটার ডি হাসের বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
বরং যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।
পিটার ডি হাস বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে কর্মরত। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেন এই কূটনৈতিক।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং: বিজি-৪৩৩) একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ এবং নাসির উদ্দীন পাটোয়ারী।
এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁরা হোটেল রয়েল টিউলিপে চেক-ইন করেন এবং দুটি কক্ষে অবস্থান নিতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন।
এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে অবশ্য পুরো বিষয়টিকে ‘গুজব’ বলে দাবি করা হয়েছে।
যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন স্ট্রিমকে বলেন, ‘তাঁরা কোনো বৈঠকের উদ্দেশ্যে কক্সবাজার যায়নি। পিটার হাস আদৌ বাংলাদেশে আছেন কি না, সেটাও আমাদের জানা নেই। বৈঠক হয়েছে এমন কোনো বিষয়ও সত্য নয়, তবে এ বিষয়ে গুঞ্জন উঠেছে মাত্র।’
দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীও বৈঠকের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে