স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানা এলাকায় এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মোহাম্মদপুর থানা এলাকায়। থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো—মোহাম্মদপুর থানায় ৩৮ জন, আদাবর থানায় ১৫ জন, শেরেবাংলা নগর থানায় ১৩ জন, হাতিরঝিল থানায় ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ জন এবং তেজগাঁও থানায় ৯ জন।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত অভিযানে গ্রেপ্তার ১০০ জনকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে