স্ট্রিম সংবাদদাতা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের পৈতৃক বাড়িতে পৌঁছেছে। সোমবার (৪ মে) মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বেলা ৩টার দিকে লিমনের লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি মাদারগঞ্জের লালডোবা এলাকায় পৌঁছায়। পরিবারের সদস্যসহ আশেপাশের অনেকে শেষবারের মতো লিমনকে দেখার জন্য ভিড় করেন।
লিমনের বাড়ির পাশের পারিবারিক গোরস্থানে কবর প্রস্তুত করা হয়েছে। মাগরিবের নামাজের পর স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে এখানে দাফন করা হবে৷
যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। একই দিন পিএইচডির শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। পরে তাঁদের দুজনের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে