স্ট্রিম প্রতিবেদক

তারেক রহমান ও বিএনপির নামে ‘ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান’ ছড়ানোর অভিযোগ তুলেছে দলটি। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নং রোডে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এমন অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গত এক সপ্তাহেই আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে’।
একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান আবার ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে অভিযোগ করেন মাহদী আমিন। তিনি বলেন, ‘তাঁরা একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এটি স্পষ্ট, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে।’
ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে, সে প্রশ্নও তোলেন মাহদী আমিন। তিনি বলেন, ‘আমরা গতকাল দেখেছি জামায়াতের আমির চট্টগ্রামে একটি সমাবেশে বলেছেন যে কর্নেল ওলি আহমেদ সবার আগে ‘‘উই রিভোল্ট’’ বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাস তো একটি মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন কোনটি সত্য, কোনটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে—সেটি তাদের প্রশ্ন করলেই ভালো।’
তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনিই “রিভোল্ট” বলেছিলেন, অন্যান্য সেনাদের সঙ্গে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য, সেটিই সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থান নিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল—সেই দলের অনেকেই বহু শহীদের রক্ত এবং আমাদের মা-বোনদের সম্ভ্রমের সঙ্গে জড়িত ছিল। সেই দলের নেতা যদি নিজেই ইতিহাস বিকৃতির কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ ও মর্মাহত হয়েছে।’
মাহদী আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি—যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত—সেটি দেশের মানুষের সামনে নির্মোহভাবে উপস্থাপন করতে হবে। সেটিই হওয়া উচিত আগামীর বাংলাদেশের প্রত্যাশা। আমরা প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির কথা বলে এসেছি। সুতরাং ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়।’
বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে বলে দাবি করেছেন মাহদী আমিন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে ও আন্দোলন করেছে, তখন যারা একটিবারের জন্যও সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কার নিয়ে চিন্তা করেনি, আজ তাঁরা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন। সংস্কারের জনক, ধারক ও বাহক বিএনপিকে নিয়ে তথাকথিত এই নব্য সংস্কারবাদীরা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছেন, যা বিস্ময়কর। বিএনপি বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়ন তথা ভোটাধিকারের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব’।
বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে বলেও দাবি করেন মাহদী আমিন। তিনি বলেন, ‘২০১৬ সালে বিএনপি জাতির সামনে উপস্থাপন করে ভিশন-২০৩০। ২০২২ সালে ঘোষণা করা হয় ২৭ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব এবং ২০২৩ সালে আরও বিস্তৃতভাবে উপস্থাপন করা হয় ৩১ দফা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব বিএনপিই সর্বপ্রথম জাতির সামনে তুলে ধরে, সেই ২০১৬ সালে। একইভাবে একজন ব্যক্তি যেন দীর্ঘদিন ধরে একই পদে ক্ষমতায় থাকতে না পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবও বিএনপিই আগে উত্থাপন করেছে। ২০১৪ সালেই তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব দেন’।
তিনি বলেন, এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে, যা ইতোমধ্যে আমাদের দলের শীর্ষ নেতারা বারবার ঘোষণা করেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ নিতে বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) আকাশপথে বরিশাল ও ফরিদপুর জনসভা করে সেদিনই ঢাকায় ফিরবেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, বরিশালে পৌঁছে বিএনপি চেয়ারম্যান দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। দুপুর ১টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন, ফরিদপুরে পৌঁছে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
৭ মিনিট আগে
মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং থাইল্যান্ডসহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা নিরসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কিছু দেশে নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে বেড়ে যাওয়া অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ নিতে বলেছেন তিনি।
১৬ মিনিট আগে
দেশে প্রাণঘাতী রেল দুর্ঘটনার পর তদন্ত কমিটি ও দায় চাপানোর চক্র চললেও পরিবর্তন আসছে না ব্যবস্থাপনায়। সম্প্রতি কুমিল্লার ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হওয়ায় আবার বিষয়টি আলোচনায়। এসব দুর্ঘটনায় নিম্নপদের কর্মীদের শাস্তি ছাড়া আর দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যায় না।
১৭ মিনিট আগে
দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে কোনো ধরনের অননুমোদিত এবং মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ঈদের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি একথা বলেন।
২১ মিনিট আগে