স্ট্রিম ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। ইংরেজিতে লেখা ওই পোস্টে লেখা ছিল, ‘আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।’
পোস্টটি পরে ডিলিট করা হলেও এর স্ক্রিনশট কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে পরদিন রোববার (১ ফেব্রুয়ারি) সকালে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এই ঘটনায় শনিবার দিবাগত রাতেই হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, হ্যাকিংয়ের মাধ্যমে কিছু সময়ের জন্য আমিরে জামাতের অ্যাকাউন্ট থেকে ‘খুব খারাপ ও আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়, যা জামায়াতে ইসলামীর আদর্শ ও অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তাঁর ভাষায়, ‘এটা স্পষ্টভাবে একটি গভীর ষড়যন্ত্র—জামায়াতে ইসলামীর আমিরে জামাত ও শীর্ষ নেতাদের বিতর্কিত করার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়ে বিবৃতি দিয়েছি, রাতেই থানায় জিডি করেছি এবং আইনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। এটি একটি চরম বাড়াবাড়িমূলক কাজ।’
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সাইবার সিকিউরিটি টিমের পক্ষ থেকে ঘটনার প্রযুক্তিগত দিক ব্যাখ্যা করেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মাহমুদ রহমান। ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, ‘৩১ জানুয়ারি বিকাল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। ৪টা ৫৫ মিনিটের দিকে আমরা বিষয়টি নোটিস করি এবং নিশ্চিত হই যে এটি হ্যাক হয়েছে।’
তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হই। বিকাল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তন করা হয় এবং ৫টা ২২ মিনিটে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিই যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।’
জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল কীভাবে হ্যাক হয়েছে, সংবাদ সম্মেলনে প্রজেক্টরে তা দেখান প্রকৌশলী মাহমুদুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি মেইল ব্যবহার করে এই কাজটি করা হয়েছে। কেউ assistantprogrammar@bangabhaban.gov.bd এই সরকারি মেইল ব্যবহার করে জামায়াতের মেইলে একটি ফাইল পাঠিয়েছে। যেখানে নির্বাচনসংক্রান্ত তথ্য আছে বলে একটা ফাইল সংযুক্ত করা ছিল। যাঁর মেইল থেকে এসেছে, তাঁর নাম মোহাম্মদ ছরোয়ারে আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কাজ করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করার কথাও জানায় জামায়াত।

নির্বাচন কমিশনের (ইসি) বিধিনিষেধে তলানিতে ঠেকেছে পোস্টার ব্যবসা। শুধু বইমেলা ছাড়া তাদের কোনো ব্যস্ততা নেই। অলস সময় কাটাচ্ছেন রাজধানীর ফকিরাপুল, নীলক্ষেত ও আরামবাগের মুদ্রণ প্রতিষ্ঠানের কর্মীরা।
৩৩ মিনিট আগে
শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন ‘আপাতত বাতিল’ হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
৩৯ মিনিট আগে
আসন্ন নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১২ ঘণ্টা আগে
লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর তিন দিনের মধ্যে পণ্য খালাস করার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
১২ ঘণ্টা আগে