ফের রিমান্ডে তিনজন
স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় ইন্ধনদাতা ও অর্থদাতার খোঁজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মামলার প্রধান আসামি পলাতক ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ শুনানি শেষে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। ওই তিনজন হলেন— ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমা।
এর আগে ১৫ ডিসেম্বর প্রথম দফায় তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁদের আদালতে হাজির করে আরও সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যার মূল উদ্দেশ্য বা মোটিভ উদঘাটনে অর্থদাতাদের পরিচয় বের করা জরুরি। এ ছাড়া নেপথ্যে ইন্ধনদাতা ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করা এবং এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের গ্রেপ্তারে তথ্য সংগ্রহে ওই তিনজনকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এদিকে, এ মামলায় গ্রেপ্তার রেন্ট-এ-কার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতির আলোচিত মুখ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় গুলি করে সন্ত্রাসীরা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতাল হয়ে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান ওসমান হাদি।
এরপর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের মামলাটি করেন। এ মামলায় পুলিশ ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক, বান্ধবী, পালাতে সহায়তাকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তবে মূল ঘাতক ফয়সাল করিম এখনও ধরাছোঁয়ার বাইরে।

শহরাঞ্চলের বর্জ্যব্যবস্থাপনা নিয়ে সংকট নিরসন এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের (ওয়েস্ট টু এনার্জি) উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য জরিপ পরিচালনা ও পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হয়েছে।
২ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ও সংগীত বিদ্যায়তন ছায়ানট আয়োজন করেছে দুই দিনের রবীন্দ্র উৎসব।
৩ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে আকাশে হঠাৎ আলোর ঝলক দেখা গেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় প্রায় এক মিনিট স্থায়ী আলো ঘিরে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও তাঁর প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে ১১৫ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৪ ঘণ্টা আগে