স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ১৩ মামলার আসামি আকাশ ওরফে টান আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৭ জুন) র্যাব-৪ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
র্যাব জানিয়েছে, আকাশ পল্লবী এলাকার সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৩টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১০ জুন মিরপুরের পল্লবী এলাকায় স্থানীয় কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপ ‘ল্যাংড়া রুবেল’ দলের সদস্যদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। আকাশ, রাব্বি, আল-আমিন, র্যাপার পারভেজসহ কয়েকজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে গোলাগুলি করে। এতে হৃদয় ওরফে গন্ডার নামের যুবক আহত হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ নামের এক ব্যক্তিকে অপহরণ করে তারা।
ঘটনার পরপরই ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। পরে আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আকাশের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র্যাব।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে