স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসায়েলের যৌথ বিমান হামলার জবাব হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে ছোড়া এক মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি মারা গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে সরকারের এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
টেলিফোনে আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ওই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।
জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম আবুল মহসিন ওরফে তারেক (৫২)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা।
আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের রাজার উদ্ধৃতি দিয়ে বলেন যে, বাহরাইন সরকার সেখানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে বাহরাইন সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় সকল জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সংকটাপন্ন সময়ে বাহরাইন সরকারের দায়িত্বশীল ভূমিকা ও প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এর আগে গত সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছিল, যেখানে বাহরাইনের সামগ্রিক পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে আলোচনা হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে