স্ট্রিম প্রতিবেদক

ভারতের চেন্নাইয়ে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের চিকিৎসা শুরু হয়েছে। ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথমে কারিনার ফুসফুসের চিকিৎসা করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনায় করা হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট।
সোমবার (১১ মে) রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তাঁর সঙ্গে গেছেন মা ও দুই ভাই।
কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ সাংবাদিকদের জানিয়েছেন, সিএমসির চিকিৎসকেরা আগে ফুসফুসের সমস্যাটা ঠিক করার চেষ্টা করছেন। এরপর লিভারে অপারেশন করবেন। প্রেশার নিয়ন্ত্রণে রয়েছে। হৃৎপিণ্ড, কিডনিসহ বাকি সব ঠিক আছে।
সিএমসিতে কারিনার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন। এ ব্যাপারে কায়সার হামিদ জানান, চিকিৎসকেরা তাঁর দুই ছেলের রক্ত পরীক্ষার জন্য নিয়েছেন। ছোট ছেলে সাদাত হামিদের সঙ্গে কারিনার রক্তের গ্রুপের মিল রয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখা নিয়ে ব্যস্ত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
পরিবার সূত্রে জানা যায়, কারিনা প্রথমে জ্বরে আক্রান্ত হন। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ জটিলতায় তাঁর লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে কারিনাকে আইসিইউতে নেওয়া হয়। পরে লাইফ সাপোর্টে রাখা অবস্থায় তাঁকে চেন্নাই নেওয়া হয়।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে