স্ট্রিম প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তহবিলে ১ হাজার ২৬০ কোটি টাকা রেখে যাওয়ার দাবিকে সাবেক প্রশাসকের ‘তঞ্চকতা’ হিসেবে আখ্যা দিয়েছেন বর্তমানে দায়িত্বে থাকা শফিকুল ইসলাম মিল্টন। ডিএনসিসির তহবিল নিয়ে আলোচনার মধ্যে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ দাবি করেন বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম।
শুক্রবার (৬ মার্চ) রাতে ডিএনসিসির ফেসবুক পেজে ওই বিবৃতিতে শফিকুল ইসলাম জানান, ‘দৈনন্দিন ব্যয়’ মেটানোর সাধারণ তহবিলে ক্যাশ বা নগদ স্থিতি আছে মাত্র ২৫ কোটি টাকা। তার অভিযোগ, সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ সংস্থার তহবিল দেখাতে তঞ্চকতার আশ্রয় নিয়েছেন। তিনি আপদকালীন সময়ের জন্য রাখা ৮২৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত (এফডিআর) এবং নির্দিষ্ট তহবিলের (জামানত, পেনশন, শিক্ষা ও জিপিএফ) চলতি ও সঞ্চয়ী হিসাবের ৪৩৫ কোটি টাকা একসঙ্গে যোগ করেছেন।
অবশ্য জবাবে সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ স্ট্রিমকে বলেন, বর্তমান প্রশাসন খাতওয়ারি ব্যাখ্যার মাধ্যমে মূলত তার হিসাবই তুলে ধরেছে। তার দাবি, তহবিলে যে টাকা আছে, নতুন প্রশাসন এখন সেটি স্বীকার করে নিয়েছে।
এদিকে বিবৃতিতে শফিকুল ইসলাম বলেন, এফডিআর এবং পেনশন বা জামানতের মতো সংরক্ষিত তহবিলের টাকা একসঙ্গে মিলিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করে নগরবাসীকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়েছেন মোহাম্মদ এজাজ। এর মাধ্যমে মূলত ডিএনসিসির বর্তমান প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হয়েছে।
আরও পড়ুন: বর্তমান ও সাবেক প্রশাসকের পাল্টাপাল্টি অভিযোগ: ডিএনসিসির আসলে কত টাকা আছে
সাবেক প্রশাসকের বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ খরচের অভিযোগও করেছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং বিভিন্ন ঠিকাদারি বিল পরিশোধ করা হয় সাধারণ তহবিল থেকে। গত ২৫ ফেব্রুয়ারি তিনি যখন দায়িত্ব নেন, তখন সেখানে ক্যাশ স্থিতি ছিল মাত্র ২৫ কোটি টাকা। সাবেক প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ খরচ করায় ডিএনসিসির সাধারণ তহবিলের নগদ স্থিতি ইতিহাসে সর্বনিম্ন মাত্র ২৫ কোটি টাকায় নেমে এসেছে। এমনকি বিদায়বেলায় শেষ কর্মদিবসেও তিনি কোনো যাচাই ছাড়াই তাড়াহুড়ো করে ঠিকাদারদের ৪২ কোটি টাকার ৩৬টি বিল অনুমোদন করে গেছেন।
ডিএনসিসির হিসাব শাখা থেকে স্ট্রিমের হাতে আসা দাপ্তরিক নথি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএনসিসির বিভিন্ন তহবিলে ৪২৫ কোটি টাকা নগদ বা ক্যাশ এবং প্রকল্প ঋণ আছে ১০ কোটি টাকা। এর বাইরে ৮২৫ কোটি টাকার এফডিআর রয়েছে। সেই হিসাবে ডিএনসিসির তহবিলের পরিমাণ ১ হাজার ২৬০ কোটি টাকার বেশি।
বর্তমান প্রশাসকের বিবৃতি ও অভিযোগের বিষয়ে মোহাম্মদ এজাজ স্ট্রিমকে বলেন, ‘আমি বলেছিলাম তহবিলে টাকা আছে, এখন ওনারাও বলছেন টাকা আছে। টাকাগুলো এই খাতে আছে, ওই খাতে আছে—সেটার ব্যাখ্যা তো পাওয়া গেছেই। আমি যে হিসাব দিয়েছিলাম, নতুন প্রশাসনও সেই একই হিসাব দিয়েছে।’
অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয়ের অভিযোগ বিষয়ে মোহাম্মদ এজাজ বলেন, ‘বিবৃতি বা স্টেটমেন্ট দিতে গেলে এ ধরনের কথা লিখতে হয়। আপনারা তা ভালো করেই জানেন। এ বিষয়ে আমার নতুন করে আর কোনো বক্তব্য দেওয়ার নেই।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে