স্ট্রিম প্রতিবেদক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দুই উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।’
আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
আজ বিকেল পাঁচটা নাগাদ পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
গত কয়েকদিন ধরেই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মধ্যে আজ বেলা তিনটায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগের বিষয়ে তিনি তখন বলেছিলেন, এ সংক্রান্ত সিদ্ধান্ত ও তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই তাঁদের পদত্যাগের বিষয়টি আলোচনায় ছিল। নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে খবর রয়েছে। এই খবর আসার পর থেকেই তাঁদের পদত্যাগের বিষয়টি আরও জোরালো হয়।
এর আগে আজ বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তাঁর মন্ত্রণালয়ের অধীনে নেওয়া নানা উদ্যোগ ও উন্নয়নের সংবাদ তুলে ধরেন।
এ সময় সাংবাদিকরা তাঁর পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি নিশ্চিত করেন যে, তিনি নির্বাচনে লড়বেন। তবে কোন দলের মনোনয়ন নেবেন, তা পরে জানাবেন বলে উল্লেখ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম। পরে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। নাহিদ ইসলামের পদত্যাগের পরে মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ শুরু থেকেই উপদেষ্টা পরিষদে ছিলেন। সবশেষ আজ বুধবার মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করলেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৩ ঘণ্টা আগে