স্ট্রিম সংবাদদাতা

ভোলা পৌর জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী ফরিদুর রহমান ও আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাসির উদ্দিন শুনানিতে অংশ নেন। পরে তিনি জামিনের বিষয় জানিয়েছেন।
গত রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে বিবি সাওদাকে আটক করে পুলিশ। পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। বিবি সাওদা ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। এই দম্পতির তিন বছর বয়সী বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে।
জামিন পাওয়ার পর জামায়াত কর্মী বিবি সাওদা বলেন, ‘আমার অসুস্থ দুইটা ছোট বাচ্চাকে রেখে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। না খেয়ে, না ঘুমিয়ে আছি। আমি চাই সামনের দিনগুলোতে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক।’
এজাহারে পুলিশের দাবি, সাইবার পেট্রোলিং ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ‘সাওদা সুমি’ নামে একটি ফেসবুক আইডি থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট দেওয়ার তথ্য পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাসা থেকে মোবাইল ফোনসহ বিবি সাওদাকে আটক করে ৫৪ ধারায় হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিবি সাওদা স্বীকার করেছেন– ভিউ বাড়ানোর জন্য তিনি সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পোস্ট করেছেন।
ফেসবুক পোস্টের কারণে বিবি সাওদাকে গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। প্রতিবাদে গতকাল সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভোলা শহরের ওয়েস্টার্নপাড়ার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁর মুক্তির দাবি জানায় জামায়াত। বিবি সাওদাকে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় নারী কর্মী বলে দাবি করেন জেলা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ।
সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম গতকাল সোমবার জানিয়েছেন, ‘রাষ্ট্রবিরোধী’ কার্যকলাপের সন্দেহে বিবি সাওদাকে ৫৪ ধারায় আটক করা হয়। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে মুক্তি দেওয়া হবে।
আসামিপক্ষের আইনজীবী ইলিয়াস সুমন জানান, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের বাসা থেকে সন্দেহজনক হিসেবে সাওদা সুমিকে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ মামলার জিয়ারু ও আসামির পক্ষের আইনজীবীর এক ঘণ্টার শুনানির পর তাঁর জামিন মঞ্জুর করেন আদালত। পরে তিনি আদালত থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে