ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮০৫

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৮০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৭ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহে ৬৫, চট্টগ্রামে ৮২, খুলনায় ৯৭, রাজশাহীতে ৫৫, রংপুরে ৭, বরিশালে ৮০ এবং সিলেটে ২ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই ঢাকা বিভাগের।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন।

২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮০৫