কর্মবিরতির সময় নার্সদের ওপর হামলা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১৪: ৪২

স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি চলার সময় নার্স ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে কিছু সশস্ত্র দুর্বৃত্ত লাঠি ও রড নিয়ে হাসপাতালের কর্মীদের ওপর চড়াও হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই ঘটনার সূত্রপাত হয় এক দিন আগেই। মঙ্গলবার হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে হামলার অভিযোগ ওঠে। পরিচালক জানান, সেদিন একটি পক্ষ তাঁকে ঘেরাও করে গায়ে কেরোসিন ও পেট্রল ঢেলে আত্মহত্যার হুমকি দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করেন।

পরিস্থিতির প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে আজ বুধবার সকাল আটটা থেকে নার্স ও কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। তবে দুপুরে তাঁদের কর্মসূচিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ঘটনার পর কোস্ট গার্ড সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হামলার প্রভাব পড়ে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রমে। বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ থাকায় সেবাবঞ্চিত হন শত শত রোগী। সকাল থেকেই রোগীরা টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেন, কিন্তু কর্মবিরতির কারণে কাউন্টার বন্ধ থাকায় তাঁরা চিকিৎসা না পেয়েই ফিরে যান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত