স্ট্রিম প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ এর প্রস্তাবিত বাজেটে হতাশ হয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি এই হতাশার কথা জানান।
এ সময় তিনি বলেন, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। প্রায় ৭৪ শতাংশ লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। সেই জায়গা থেকে অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, ১০ থেকে ১২ পার্সেন্টের জায়গায় সরকারের কাছে এমন কী মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা ৭৫ শতাংশ রাজস্ব নতুন করে সংগ্রহ করতে পারব।
তিনি আরও বলেন, ১০০ টাকার যদি আমি বাংলাদেশে ব্যবসা করি, আমাকে করপোরেট ট্যাক্স দিতে হয় সাড়ে ২৭ পার্সেন্ট। অর্থাৎ আমি সেখানে ১০০ টাকার মধ্যে আমার পকেটে থাকে আর ৭২ দশমিক ৫০ টাকা। এই সাড়ে ৭২ টাকার মধ্যে আমার ডিভিডেন্ড ট্যাক্স, সারচার্জসহ আমাকে দিতে হয় ৪০ পার্সেন্ট। অর্থাৎ আমার পকেটে তখন থাকে সাড়ে ৪৩ টাকা। এই সাড়ে ৪৩ টাকা আমি ১০০ টাকা ইনকাম করি, আমার সর্বসাকুল্যে ট্যাক্স চলে যায় সাড়ে ৫৬ পার্সেন্ট।
হাসনাত বলেন, শুধু সরকারের সমালোচনার খাতিরে না, আমরা নির্মোহভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থেকে বলছি, এই সাড়ে ৫৬ পার্সেন্ট করপোরেট ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স বিদ্যমান রেখে এটি ডমেস্টিক ইনভেস্টমেন্টকেও প্রোমোট করবে না এবং ফরেন ইনভেস্টমেন্টকেও প্রোমোট করবে না। আমরা সেই জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে, এই বাজেট একটি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বাজেট হবে এবং কর্পোরেট ট্যাক্সকে একটি সহনশীল মাত্রায় রিডিউস করা হবে। হতাশ হয়েছি।
মূল্যস্ফীতি কমিয়ে আনার বিষয়টি স্পষ্ট নয় জানিয়ে এনসিপির এই নেতা বলেন, বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে ৯ দশমিক ৪ পার্সেন্ট এবং আমরা যদি খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ধরতে যাই, সেটি ১২ পার্সেন্টরও বেশি। এখন এই বাজেটে নির্ধারণ করা হয়েছে যে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ কমানো হবে। আমাদের একটি অর্থবছরে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকার একটি নির্ভরশীল অর্থনীতি বিদ্যমান রেখে আমরা কীভাবে মূল্যস্ফীতিকে ৭ দশমিক ৫ পার্সেন্টে নিয়ে আসব—এই যে স্ববিরোধী অবস্থানটি, এই জায়গাটা আমাদের কাছে আসলে স্পষ্ট নয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে