স্ট্রিম প্রতিবেদক

কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির করা আবেদনের শুনানি নিয়ে আদালত এ স্থগিতাদেশ দেন। এর ফলে ইসির গেজেট অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত সীমানাই আপাতত বহাল থাকছে।
আদালতে ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী সাইফুল ইসলাম উজ্জ্বল।
এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সীমানা পরিবর্তনের গেজেট অবৈধ ঘোষণা করেছিলেন। আদালত সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।
আইনজীবীরা জানান, সীমানা পরিবর্তনের আগে কুমিল্লা-২ আসনটি মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত ছিল। কিন্তু ইসি মেঘনা উপজেলাকে কুমিল্লা-১ আসনে সরিয়ে নেয় এবং এর বদলে হোমনা উপজেলাকে কুমিল্লা-২ আসনে যুক্ত করে।
আসন্ন নির্বাচন সামনে রেখে এই পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন ওই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নাজিম উদ্দিন আলম। হাইকোর্টের রায়ে আসনটি আগের অবস্থায় ফিরে গেলেও চেম্বার আদালতের আদেশে ইসির সিদ্ধান্তই টিকে রইল।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে