বাসস

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া হবে দেড় লাখ পুলিশ সদস্যকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার (২৮ জুলাই) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।’
প্রেস সচিব আরও জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়কে জোরদার করা হবে। নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে