আরও ১০ শিশু নিয়ে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে পাঁচ শ ছাড়াল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৭: ২৬
স্ট্রিম গ্রাফিক

হাম ও রোগটির উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে এক এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে নয় শিশু।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৮৩ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৮৮ এবং সন্দেহজনক হামে ৪৬৭ জন। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী ৮ হাজার ৭৭২ জন এবং সন্দেহজনক হামের রোগী দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৫৩০ জন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৮১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৮০০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সম্পর্কিত