স্ট্রিম প্রতিবেদক

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা—সংসদের প্রথম অধিবেশনেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামতের সুযোগ নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই সব কাজ করা হবে।”
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচন পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এটি সংসদেই নির্ধারিত হবে (ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট)। সিটি করপোরেশনগুলোতে আগে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন। আমরা মনে করছি, রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্ব পালন করলে জনগণ আরও ভালো সেবা পাবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতেই আমরা তাঁদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি।” আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সেখানেই এই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে তিনি জানান।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো থেকেই ভোট গ্রহণ শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনে আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি শেষ করতে কতদিন লাগবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
তিনি বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া (ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস)। ইউনিয়ন বা উপজেলা—সবার ক্ষেত্রেই মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী ভোট হবে।”
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ত। তাই অকার্যকর স্থানীয় সরকারকে সচল করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
যোগদান শেষে ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা মশা নিধন, যানজট নিরসন ও রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ লাঘবে কাজ করার অঙ্গীকার করেন। তাঁরা জানান, দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে তাঁরা ‘৬০ দিনের বিশেষ কর্মসূচি’ গ্রহণ করবেন।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে