স্ট্রিম প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা কামরুল হাসান খোকন দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। তাঁর মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে মুক্তির আবেদন করার পর জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে কামরুল হাসান মায়ের জানাজায় অংশ নিতে প্যারোল দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ঠাকুরগাঁও পুলিশ ও জেলা কারাগার সূত্র।
শুক্রবার সকাল সাতটার দিকে বার্ধক্যজনিত রোগে কামরুল হাসানের মা নুরজাহান বেগম (৮২) ঢাকায় মারা যান। রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পুলিশি পাহারায় পানি উন্নয়ন বোর্ড বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মায়ের জানাজা ও ওয়াবদা জামে মসজিদের পারিবারিক কবরস্থানে মায়ের দাফনে অংশ নেন কামরুল হাসান। মুক্তির নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, কামরুল হাসান খোকন ১৯৯১ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২-২০০৬ সাল পর্যন্ত তিনি দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ২০১১-২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ছিলেন।
মামলা সূত্রে, রাজধানীর শ্যামলী ও আদাবর এলাকার আহত আন্দোলনকারী মাহফুজুল হক আদাবর থানায় তাঁকে আসামি করে ৪ আগস্টে গুলি চালানোর অভিযোগে একটি হত্যা মামলা করেন।
গত নভেম্বরে মামলা হওয়ার পরে এ বছর ফেব্রুয়ারি মাসে ঢাকার আদাবর থানার মুনসুরাবাদ থেকে গ্রেপ্তার হন কামরুল হাসান খোকন। তখন থেকেই তিনি কারাগারে আছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে