স্ট্রিম প্রতিবেদক
স্যানিটারি ন্যাপকিনকে নিত্যপণ্য বিবেচনা করে এর মূল্য তদারকির আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য (এমপি) নিপুণ রায় চৌধুরী। মঙ্গলবার (১৬ জুন) সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের এই এমপি এ কথা বলেন।
বাজেটে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে কর সুবিধা বহাল রাখায় সাধুবাদ জানান নিপুণ রায়। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের নারী শ্রমিকদের নিয়ে করা জরিপে দেখা গেছে মাত্র ৩৪ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন এবং ৬৬ শতাংশ নারী এখনো কাপড় ব্যবহার করেন। দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সমৃদ্ধ করা নারীরাই যদি নিরাপদ মাসিক স্বাস্থ্যপণ্য ব্যবহার করতে না পারে তবে স্বাস্থ্য ব্যবস্থার লাভটা কী?’
মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে নিপুণ রায় বলেন, ‘মাসিক কোনো লজ্জা নয়। লজ্জার হলো মাসিককে ঘিরে আমাদের দীর্ঘস্থায়ী ট্যাবু এবং নীরবতা। এই ট্যাবু নারীর কষ্টকে অদৃশ্য করে, স্বাস্থ্যঝুঁকিকে আড়াল করে এবং একটি জৈবিক ও অনিবার্য প্রয়োজনকে বিলাসিতা ভাবতে শেখায়।’ এ কারণে তিনি স্যানিটারি ন্যাপকিনের সহজলভ্যতা নিশ্চিত করতে এর বাজার নিয়মিত তদারকির আওতায় আনার আহ্বান জানান।
বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শুধু স্লোগান নয়, সমাধান নিয়ে আসুন। বারবার “অকার্যকর, জনবিরোধী, কিছুই নেই” বলতে থাকলেই বাজেট বিশ্লেষণ হয় না। অন্ধকারে কথা বলে আলোকিত করা যায় না, আলো জ্বালানোর পথও দেখাতে হয়।’
প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে নিপুণ রায় বলেন, ‘বাজেট বাস্তবায়িত হলে আমরা একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে অভিযাত্রা শুরু করব।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে