স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বদলে গেলে দেশের রূপও বদলে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। এসময় তিনি বলেন, আমরা বদলালে ঢাকাও বদলাবে। আমরা চাই না বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় ঢাকা থাকুক।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে নগর ভবনে এক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকাকে বিশ্বের সুন্দর ও সবুজ শহরের তালিকায় এক নম্বরে দেখতে চাইলে আগে নাগরিকদের নিজেদের মানসিকতা বদলাতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বীর মুক্তিযোদ্ধারা আজ রাজপথে নেমেছেন বলে জানান ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা ও ডিএসসিসি প্রশাসক হিসেবে আমি বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মকে ধন্যবাদ জানাই। আমরা একদিন চলে যাব, কিন্তু এই প্রজন্মকেই দেশের দায়িত্ব নিতে হবে। তাঁদের দেশপ্রেমে বলীয়ান হয়ে দেশের জন্য কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা আমাদের প্রাণের শহর। এই শহরকে সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে আগে নিজেদের বদলাতে হবে। আমরা বদলালে ঢাকাও বদলাবে। আমরা চাই না বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় ঢাকা থাকুক। বরং পরিচ্ছন্ন ও সবুজ শহরের তালিকায় ঢাকাকে এক নম্বরে দেখতে চাই।’
পরিচ্ছন্নতা অভিযানটি নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে