স্ট্রিম সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর প্রচারে হামলার পর বিএনপির সঙ্গে সংঘর্ষে গুলি ছুড়তে দেখা যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে।
পাবনা-৪ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের বাড়িও ভেলুপাড়া। তাঁর ভাতিজা মামুন মণ্ডলের সহযোগী তুষার এবং সব সময় তালেব মণ্ডলের সঙ্গে তাঁকে দেখা যায়।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) ভেলুপাড়ার স্থানীয় একাধিক বাসিন্দা ছবি দেখে গুলিবর্ষণকারীকে তুষার মণ্ডল বলে চিহ্নিত করেছেন। সামাজিকমাধ্যমে ছবি আসার পর থেকে তুষার পলাতক। এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কথা বলতে রাজি হননি। জামায়াত কর্মী হিসেবে তুষারকে স্বীকার কিংবা অস্বীকার করেননি তারা।

এ ব্যাপারে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল বলেন, ‘আমরা অস্ত্রের রাজনীতি করি না। আমাদের কোনো কর্মীর হাতে অস্ত্র ছিল না। আমরা গ্রামটিতে গণসংযোগে গিয়েছিলাম। আমাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে।’
পাবনা-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমানকে দল থেকে প্রার্থী করা হয়েছে। একই আসনে জামায়াতের প্রার্থী মনোনীত হয়েছেন জেলা আমির আবু তালেব মণ্ডল। ঈশ্বরদীর চরগড়গড়ি গ্রামে কয়েকদিন ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দুদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে গেলে হামলা চালায় বিএনপির কর্মীরা। উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সাদা টি-শার্ট ও জিনসের প্যান্ট পরা এক যুবক ডান হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ছেন।
এ ব্যাপারে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা বলেন, ‘গুলি চালানো যুবকের নাম তুষার। তিনি জামায়াত-শিবিরের কর্মী। তাঁর গুলিতে বিএনপির কয়েকজন আহত হয়েছেন।’
ঈশ্বরদী থানার ওসি আ স ম আবদুর নূর বলেন, দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে