স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ৩০০ ফিট ও এর আশপাশের এলাকায় দ্রুত সেবা দিতে খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি খোলা হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে খিলক্ষেত থানা এলাকার এই ভবন উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ডিএমপির মিডিয়া শাখা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি জানান, ৩০০ ফিট এক্সপ্রেস ঘিরে এই এলাকায় ব্যবসায়িক ও প্রশাসনিক ভবনের পাশাপাশি জনসমাগম ও যানবাহন চলাচল বেড়েছে। বরুয়া, ডুমনি, পাতিরা ও তলনা এলাকাগুলো থানা থেকে দূরে হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা দেওয়া আগে কঠিন ছিল। নতুন এই ফাঁড়ি স্থাপনের ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।
আইজিপি আরও জানান, জমিসংক্রান্ত বিরোধ, মাদক ও ছিনতাই রোধে পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করবে এই ফাঁড়ি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরোয়ার বলেন, শৃঙ্খলা বজায় রাখতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ডিএমপি বদ্ধপরিকর। তিনি বিশ্বাস করেন, এই নতুন ভবন স্থানীয় নিরাপত্তার চিত্র বদলে দেবে।
অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে