স্ট্রিম প্রতিবেদক

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত আড়াইটার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ জানায়, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেন শিশির মুন্না ও তাঁর সহযোগীরা। পরে তাঁরা ওই ব্যবসায়ীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট দেয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন ছিলেন। মূলত তাঁদের নির্বাচনি প্রচারণামূলক ভিডিও তৈরি, সামাজিক মাধ্যমে প্রচারণা ও প্রমোশনাল কার্যক্রম দেখভাল করতেন।
তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে তিনি বিদেশে লোক পাঠানোর প্রলোভন দিতেন, জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করতেন। এ ছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
ডিবি জানায়, ২০২৪ এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিশির মুন্না কাতারে পালিয়ে যান। পরে ২০২৫ সালের এপ্রিলে দেশে ফিরে এসে আবারও একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তাঁর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে