একদিনে ডিএমপির ট্রাফিক বিভাগে ২৩২৩ মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঢাকার পোস্তগোলা এলাকায় ব্যস্ত রাস্তা। ছবি-ফোকাস বাংলা

আইন অমান্য করায় রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের অভিযানে একদিনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মোট ২ হাজার ৩২৩টি মামলা করেছে। এ সময় ৪৭৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৫টি গাড়ি রেকার করা হয়।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আজ বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার আটটি বিভাগে একযোগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর ও মতিঝিল এলাকায়।

পুলিশের ট্রাফিক বিভাগভিত্তিক মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে—সর্বোচ্চ ৫১২টি মামলা হয়েছে মিরপুর বিভাগে। যার মধ্যে ১৮টি বাস, ২২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি এবং ৩০৬টি মোটরসাইকেল রয়েছে।

মতিঝিল বিভাগে মামলা হয়েছে ৪৬৩টি। এর মধ্যে ১৯টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৯১টি সিএনজি এবং ২৭১টি মোটরসাইকেল রয়েছে।

উত্তরা বিভাগে মোট ৪৬২টি মামলা হয়েছে। যার মধ্যে ৬৮টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেল রয়েছে।

গুলশান বিভাগে মোট ২৪২টি মামলার মধ্যে রয়েছে ৩৭টি বাস, ৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি এবং ৭৭টি মোটরসাইকেল। ওয়ারী বিভাগে ২১১টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৩২টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেল রয়েছে।

তেজগাঁও বিভাগে ১৬৯টি মামলার মধ্যে রয়েছে ১২টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেল। লালবাগ বিভাগে মোট ১৬৬টি মামলা হয়েছে। যার মধ্যে ১০টি বাস, ৭টি ট্রাক, ৯টি সিএনজি এবং ১০১টি মোটরসাইকেল রয়েছে।

রমনা বিভাগে সবচেয়ে কম মামলা হয়েছে। এই বিভাগে ৯৭ মামলার মধ্যে ৯টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেল রয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Ad 300x250

সম্পর্কিত