স্ট্রিম প্রতিবেদক

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি ও গণ-অধিকার পরিষদ সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সবুজ প্যানেল এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী একটি পদেও জয় পাননি।
শুক্রবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ বেসরকারিভাবে এই ফলাফল নিশ্চিত করেন। আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে বলে সাংবাদিকদের তিনি জানান ।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই জয়লাভ করেছেন নীল প্যানেলের প্রার্থীরা। নির্বাচনে সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে আনিসুজ্জামান আনিসসহ কার্যকরী কমিটির ১০টি সদস্য পদ এবং অন্যান্য সম্পাদকীয় পদের সব কটিতেই নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবারের নির্বাচনে অংশ নেয়নি। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি এবং জামায়াত-এনসিপি প্যানেলের মধ্যে। আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল না থাকায় ভোটার উপস্থিতিও ছিল বিগত আট বছরের মধ্যে সবচেয়ে কম।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে বুধ ও বৃহস্পতিবার—এই দুদিনে মাত্র ৭ হাজার ১৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন এবং দ্বিতীয় দিনে ৪ হাজার ৪১০ জন ভোট দেন।
ভোট গণনা চলাকালেই নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে এনসিপির ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। সংগঠনটির মুখ্য সংগঠক সাকিল আহাম্মদ এক বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়া নীল প্যানেলের একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল। জাল ভোট প্রদান, বুথে ঢুকে জোরপূর্বক ব্যালটে সিল মারা এবং বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার মতো গুরুতর ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
বিষয়টিকে ‘সুপরিকল্পিত ভোট ডাকাতি’ এবং ‘ফ্যাসিবাদী আমলের পুনরাবৃত্তি’ বলেও আখ্যা দেন সাকিল।
তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন জানান, নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরাজয় নিশ্চিত জেনেই বিরোধী প্যানেল পরিকল্পিতভাবে ভিত্তিহীন এসব অভিযোগ তুলছে বলে পাল্টা দাবি করেন তিনি।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৮ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১০ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে