হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২৬, ১৮: ০৮
মমেক হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশুকে নিয়ে উদ্বিগ্ন তার বাবা-মা। স্ট্রিম ছবি

হাম ও রোগটির উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুই এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে ৮ শিশু।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এর ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৬৭৪ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯০ এবং সন্দেহজনক হামে ৪৮৫ জন। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী ৮ হাজার ৯৪৩ জন এবং সন্দেহজনক হামের রোগী দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হামের রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৬ জন। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮৫ জন।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯৮ জন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মোট ৫১ হাজার ৫১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত