স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৫) নামে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
আজ সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পালসার মডেলের একটি মোটরসাইকেলে তিনজন এসে দাঁড়ায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তাঁকে পরপর দুই রাউন্ড গুলি করেন। এরপর দ্রুত পালিয়ে যায় তাঁরা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তাঁর মৃত্যু হয়
জানে আলম রাউজান উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা।
পরিবার বলছে, তাঁর কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কেন তাঁকে টার্গেট করা হলো, তা তারা বুঝতে পারছেন না।
রাউজান থানার একজন পুলিশ সদস্য জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। মোটরসাইকেলের অংশ নেওয়া তিনজনকে শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি ‘টার্গেট কিলিং’ বলেই মনে হচ্ছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ জানান, জানে আলম ও তিনি একই এলাকার বাসিন্দা। মোটরসাইকেল আরোহীরা এসে জানে আলমকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান। তাঁর বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য ছিলেন। কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে জানতে চাইলে পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নিখোঁজ হওয়ার তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামে স্থানীয় মন্দিরের এক সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকসহ (অতিরিক্ত আইজিপি) ২৩ কর্মকর্তার দায়িত্বে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২২ এপ্রিল) তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করে মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
সরকার পতিত জমি চিহ্নিত করে চাষাবাদের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে মিড-ডে মিল খেয়ে একটি বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার।
২ ঘণ্টা আগে