স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ নিয়ে রাজধানী পরিবহনের ২৮টি বাস ছেড়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর), বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন রাজধানী পরিবহনের মালিকপক্ষ। এ সময় মুচলেকা এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে বাস ছাড়িয়ে নেয় মালিকপক্ষ।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, মালিকপক্ষ তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছে। ভবিষ্যতে তারা শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা দিয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকালে সাভারের থানা স্ট্যান্ড থেকে টিউশন শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাজধানী পরিবহনের একটি বাসের হেল্পার। এর জের ধরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে থেকে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছেড়ে দেওয়ার আগে কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন এলাকায় প্রায় ১৬ ঘণ্টা আটকে রাখা হয়েছিল বাসগুলো।

২০৩৪ সালের মধ্যেই বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনের বক্তৃতায় তিনি এ কথা জানান।
৮ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ছোটশিমুলতলায় পানের হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) এ সংঘর্ষের সময় উভয়পক্ষই একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।
১৫ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি।
৩৪ মিনিট আগে
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় একটি বাসায় লিকেজ থেকে জমা হওয়া গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুরের চানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে