স্ট্রিম প্রতিবেদক

বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর ও তেজগাঁও এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযানে ১০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তেজগাঁওয়ে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়।
থানা ওয়ারী গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মোহাম্মদপুর থানা ২৩ জন, হাতিরঝিল থানা ১৩ জন, শেরেবাংলা নগর থানা ১২ জন, তেজগাঁও থানা সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সাতজন ও আদাবর থানা ছয়জন।
গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
মিরপুর মডেল থানা এলাকায় পৃথক অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে