স্ট্রিম প্রতিবেদক

প্রতি বছর বর্ষাকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের অন্যতম ভোগান্তির নাম জলাবদ্ধতা। ভারী বৃষ্টিপাত হলেই রাজধানীর মিরপুর, ধানমন্ডি, কলাবাগান ও পুরান ঢাকাসহ বেশ কিছু এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ নিলেও কিছু এলাকায় এখনও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
মিরপুর এলাকার কালশী রোড এবং কাজীপাড়ার বসুন্ধরা রোডসহ উত্তর সিটি করপোরেশনের আরও কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।
কালশী রোডের ব্যবসায়ী দুখু মিয়া বলেন, ‘এক থেকে দুই ঘণ্টা বৃষ্টি হলেই কালশী রোডে কোমর পর্যন্ত পানি জমে যায়। এতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। দোকানে কাস্টমারও কমে যায়।’
এদিকে কাজীপাড়ার বসুন্ধরা লেনের আরেকজন ব্যবসায়ী মো. সালাহউদ্দিন জানান, অতিরিক্ত বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। তবে কিছু কিছু জায়গায় পানি জমে থাকে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের হেল্পলাইনের বিষয়ে তিনি অবগত আছেন কি না জানতে চাইলে বলেন, ‘এটা আমার জানা নেই।’
মিরপুর ছাড়াও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুর ও ধানমন্ডি ২৭-এর কয়েকটি রাস্তায় পানি জমে থাকার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিগত বছরগুলোর তুলনায় জলাবদ্ধতা কম সময় স্থায়ী হচ্ছে বলেও জানান তাঁরা।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বছর আর দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা হবে না বলে আশ্বস্ত করে বলেন, ‘গত ২৯ মে ঢাকায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এতে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও তা আগের মতো দীর্ঘস্থায়ী হয়নি। আমাদের ২০০ সদস্যের “কুইক রেসপন্স টিম” তা নিরসনে সক্ষম হয়েছে। তাই আশা করছি, আগামীতেও এ ধরনের পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারব।’
মোহাম্মদ এজাজ আরও বলেন, ‘এর আগে অনেকগুলো খাল দখলকৃত অবস্থায় ছিল। আমরা দুই সিটি করপোরেশন মিলে ১২২ কিলোমিটার খাল উদ্ধার করেছি। এটা চলমান রয়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। তবে জনসচেতনতার অভাবও এসব জলাবদ্ধতার জন্য কিছুটা দায়ী।’
জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ এজাজ বলেন, ‘আমাদের এরকম কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। এরপর যারা আসবে, তাঁরা সেটা দেখবে। আমরা কেবল এটা প্রমাণ করে দেখালাম, সদিচ্ছা থাকলে বড় বড় প্রকল্পের মাধ্যমে সরকারের টাকা ব্যয় না করেও এটা সমাধান করা যায়।’
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নিউমার্কেট, কাঠালবাগান, গ্রীন রোড ও পুরান ঢাকার আগা সাদেক সড়কেও জলাবদ্ধতার সমস্যা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগা সাদেক রোডের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, অল্প বৃষ্টিতেই রাস্তার কিছু অংশে পানি জমে যায়। এতে কাস্টমার ও দোকানদার উভয়ই বিভিন্ন জটিলতার সম্মুখীন হন। এমনকি সড়কটির পাশে অবস্থিত বিভিন্ন বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এছাড়াও কাঠালবাগানের বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম জানান, বৃষ্টি হলেই এলাকাটির বিভিন্ন গলিতে পানি জমে যায়। এমনকি নিউমার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানেও একই ধরনের ভোগান্তির শিকার হতে হয় বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জনাব মো. রাসেল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকার কোথাও অস্থায়ী জলাবদ্ধতা পরিলক্ষিত হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮-এই নম্বরে জানানোর জন্যও অনুরোধ করা হয়।
উল্লেখ্য, গত বছর জুলাইয়ের মাঝামাঝি সময়ে মাত্র ৬০ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর আগে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন প্রকল্পের আওতায় ৭৩০ কোটি টাকা ব্যয় করা হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। ফলে এ বছরের শুরুতেই পূর্বপ্রস্তুতি হিসেবে নানা উদ্যোগ গ্রহণ করেছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
২ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
২ ঘণ্টা আগে