আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
স্ট্রিম প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ১ হাজার ৭৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ করে দলটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ করে। কিন্তু তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কোনো ব্যবস্থা নেননি এবং সেই ফাইলেরও কোনো খোঁজ মিলছে না বলে দাবি করেছে বিএনপি। অভিযোগ অস্বীকার করেছেন তাজুল ইসলাম।
সোমবার (১১ মে) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ‘মামলা গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক’ মো. সালাহউদ্দিন খানের সই করা এক চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চিঠিতে দাবি করা হয়, ২০০৮ সাল থেকে ৫ অগাস্ট ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ তাদের অঙ্গ সংগঠনের ‘সন্ত্রাসী বাহিনী’ এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অপহরণ করে ক্রসফায়ারের নামে হত্যা, গুম, আয়নাঘরে আটক ও মিথ্যা মামলা দেয়।
বিএনপির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আলোচিত এই সময়ে দেশে শুধু ক্রসফায়ারের নামেই ২ হাজার ২৭৬ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৭৬ জনই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গত বছরের ৮ জানুয়ারি ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার তালিকা, প্রমাণসহ এই অভিযোগ প্রথমবার হস্তান্তর করা হয়েছিল। কিন্তু তাতে কোনো অগ্রগতি না থাকায় নতুন করে আবার নথি জমা দেওয়া হলো।
কেন পুনরায় অভিযোগ দিতে হলো এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মো. সালাহউদ্দিন খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আগের প্রসিকিউটরের আমলে কোনো তদন্ত শুরু হয়নি। এমনকি আমাদের যারা অভিযোগকারী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাদের কাউকেই তদন্তকারী কর্মকর্তারা ডাকেননি। ওই সময়ে কোনো অ্যাকশন শুরু হয়েছিল বলে আমরা মনে করি না।’
ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর বিষয়টি তদন্তকারী সংস্থার কাছে আদৌ পাঠিয়েছিলেন কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নেতা।
বর্তমান চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর বিএনপি নেতারা তার সঙ্গে পুনরায় যোগাযোগ করেন। বর্তমান চিফ প্রসিকিউটরকে আন্তরিক উল্লেখ করে সালাহউদ্দিন খান বলেন, ‘বর্তমান চিফ প্রসিকিউটড় বলেছেন, আগের দেওয়া কাগজগুলো কোথায় আছে বা কী অবস্থায় আছে তার খোঁজ তিনি পাচ্ছেন না। তাই তার নির্দেশেই ক্রসফায়ারের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র হুবহু কপি করে আমরা নতুন করে জমা দিয়েছি।’
এ প্রসঙ্গে সাবেক প্রসিকিউটর তাজুল ইসলাম স্ট্রিমকে বলেন, যেদিন অভিযোগ হাতে পেয়েছি সেদিনই তদন্ত সংস্থায় সেগুলো পাঠানো হয়েছে।
রেজিস্ট্রার বইয়ে সব আছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রসিকিউশন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞেস করলেই এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।

সারা দেশে জলাতঙ্ক টিকার সংকট চলছে। রাজধানীতে সমস্যা তেমন না হলেও, জেলা পর্যায়ে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তর আগামী ১৫ দিনের মধ্যে ৯ লাখ ডোজ টিকা সরবরাহের আশ্বাস দিয়েছে।
৪১ মিনিট আগে
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেওয়া সমাজসেবা পরিকল্পনাগুলো একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে এবং সামাজিক কাঠামোকে শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
১ ঘণ্টা আগে
ফেনীতে দাগনভূঞায় নিখোঁজ শিশুর জন্য মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকার একটি ডোবায় মরদেহ পাওয়া যায়।
২ ঘণ্টা আগে
গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা পরীক্ষার মাধ্যমে নির্ধারণ ও প্রকাশ করাকে অবৈধ, বৈষম্যমূলক ও অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) রায়ের অনুলিপি প্রকাশ হয়।
২ ঘণ্টা আগে