স্ট্রিম ডেস্ক

পুরাতন জাহাজের (ক্র্যাপ জাহাজ) পোড়া তেলের ডিপোতে কাজ করতে গিয়ে অক্সিজেন স্বল্পতায় মারা গেছেন এক শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরও চারজন। চট্টগ্রামের সীতাকুণ্ডে এ ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিকে ফৌজদারহাট ঢাকা-চট্টগ্রাম রেললাইন-সংলগ্ন সিডিএ রোডের মুখে জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সোহেল রানা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিরা হলেন, আরিফ, সুলতান, পেয়ারু, মীর আহমেদ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামাল কোম্পানির স্ক্র্যাপ জাহাজের কালো তেলের ডিপোতে পুরাতন একটি টাংকিতে ঢোকেন একজন শ্রমিক। এ সময় ওই শ্রমিক কালো তেলের টাংকির ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে আটকা পড়লে আরও একজন শ্রমিক তাকে উদ্ধার করতে টাংকির ভেতর নামেন। এভাবে একে একে চারজন শ্রমিক টাংকির ভেতর অক্সিজেন স্বল্পতার কারণে আটকা পড়েন।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন বলেন, ডিপোর ভেতরে একটি টাংকির ভেভরে কাজ করতে গিয়ে অক্সিজেন স্বল্পতার কারণে ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় চার শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা বলেন, আহত চারজনের মধ্যে একজন মারা গেছেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে