স্ট্রিম প্রতিবেদক

পহেলা বৈশাখের শোভাযাত্রায় মোটিফ তৈরির সন্দেহে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত তিনটায় মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ঘরটি মানবেন্দ্র ঘোষের স্টুডিও হিসেবে ব্যবহৃত হতো। ঘরটিতে ৩০টির বেশি শিল্পকর্ম ছিল।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে মানবেন্দ্র ঘোষ জানান, পয়লা বৈশাখের আগের দিন থেকেই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ তৈরির অভিযোগে তিনি হুমকি পাচ্ছিলেন। হুমকির পরিমাণ বাড়তে থাকলে মঙ্গলবার রাতেই তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এই মোটিফ তাঁর বানানো নয়। তিনি তৈরি করেছেন ‘কাঠের বাঘ’।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বুধবার বিকেলে জানান, তাঁরা এর মধ্যে একজন সন্দেহভাজন পেয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না।
এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে জানান, “গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে”।
উল্লেখ্য যে, ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফটি ১২ এপ্রিল ভোরে কে বা কারা পুড়িয়ে দেয়। পরে এটি পুনরায় তৈরি করা হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শোভাযাত্রার কাজে যুক্ত কিছু শিল্পীকে বিদেশি নাম্বার থেকে ফোন দিয়ে ভয় দেখানো হচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে