স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সালাম। শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই সম্পাদককে নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩–এর ধারা ১০(১) অনুযায়ী রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্টের অনুমোদনে মো. আব্দুস সালামকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।
একইসঙ্গে সংস্থাটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ১৪ সদস্যের অস্থায়ী বোর্ডও গঠন হয়েছে।
একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১৪ সদস্যের অস্থায়ী বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মো. রফিকুল কবির এবং ট্রেজারার করা হয়েছে ডা. আবু মো. মোশাররফুল ইসলাম (রানা)কে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অস্থায়ী বোর্ডের মেয়াদ হবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস।
অস্থায়ী বোর্ডের অন্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. সৈয়দ সাইফুল ইসলাম সাদিক, অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার (রফিক সিকদার), ডা. করিবুজ্জামান, এডিএম আজহারিয়া, ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম, ড. জালাল মাহমুদ, কাজী মোহাম্মদ ময়নুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম এবং এস এম মাহিউল ইসলাম সজীব।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে