স্ট্রিম প্রতিবেদক

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সব শ্রেণি, পেশা, ধর্ম ও বর্ণের মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটের প্রেক্ষাপট অন্যান্য সময়ের তুলনায় ভিন্ন। দীর্ঘদিন ধরে দেশের মানুষ এমন একটি বাজেট থেকে বঞ্চিত ছিলেন, যেখানে তাঁর প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই সরকার এই বাজেট প্রণয়ন করেছে।
তিনি বলেন, ‘এই বাজেটের প্রেক্ষাপট এ কারণে একটু ভিন্ন যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিককে নিয়ে ভাবা হয়েছে। তাঁদের জীবনযাত্রার মান ও ভবিষ্যৎ সবসময় বাজেটে প্রতিফলিত হয়নি। এবারের বাজেটে দেশের প্রতিটি মানুষকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি। যদি ভুল না হয়, সব শ্রেণি, বর্ণ ও পেশার কেউ এই বাজেটের আওতার বাইরে আছেন বলে আমি মনে করি না।’
মন্ত্রী আরও বলেন, ‘বিগত সময়ে দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতি একটি ভঙ্গুর অবস্থায় চলে গেছে। মানুষের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। যে কারণে আমাদের সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই সীমাবদ্ধতা, উচ্চাকাঙ্ক্ষা এবং সবাইকে অন্তর্ভুক্ত করে একটি বাজেট করা ছিল বড় কঠিন বিষয়। আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় নিয়ে আসতে।’
আমির খসরু বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে বড় অভিঘাত এসেছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে যে মূল্যস্ফীতি হয়, তাতে আমাদের অনেক সময় কিছু করার থাকে না। আমরা চেষ্টা করেছি, এই কঠিন পরিস্থিতিতেও মূল্য কীভাবে কমিয়ে আনা যায়। ইতিমধ্যে তেল-গ্যাসের দাম বাড়ায় বাজারে আরেকটি প্রভাব পড়েছে। কিন্তু দেশের বাইরের পরিস্থিতির কারণে যে মূল্যস্ফীতি ঘটে, তাতে আমাদের কোনো হাত থাকে না।’
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে