স্ট্রিম প্রতিবেদক

রাশিয়া মধ্যপ্রাচ্যের সংঘাতের দ্রুত অবসান চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। রোববার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঢাকার রুশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার চলমান দ্বিপাক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, রাশিয়া দ্রুত এই সংঘাতের অবসান চায়। বিদ্যমান মতপার্থক্য নিরসনে রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। এর জবাবে ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাত বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সংঘাত নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে