স্ট্রিম প্রতিবেদক

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির এক কেন্দ্রীয় নেতার বরাতে বিবিসি বাংলা বলছে, যুক্তরাজ্যভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলি গত ৩০ মার্চ এই চিঠি পাঠিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ ধরনের কোনো চিঠির কথা ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জানে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এ ধরনের চিঠি পাঠানো হলেও তা হবে আদালত অবমাননাকর।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে এই বিচার প্রক্রিয়া এবং রায়কে, অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্ট্রিমকে বলেছেন, ‘আমাদের কাছে তো বোধহয় এরকম কিছু লেখেনি বা আমরা জানি না। এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে কিংসলি ন্যাপলি এরকম কী একটা চিঠি তারা দিয়েছে।’
সাংবাদিকদের কাছ থেকে পাওয়া চিঠির সম্বোধন নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটার। তিনি বলেন, ‘চিঠির একটা কপি আপনাদের মাধ্যমে যেটা পেয়েছি, সেখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, অ্যাড্রেস করেছে। নিচে লেখছে ডিয়ার আইসিটি। তো একটা অ্যাবস্ট্রাকটিভ... অ্যাবস্ট্রাক্ট পারসনকে ডিয়ার আইসিটি বলা, তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালকে...অ্যাড্রেসটা কি, এটা লন্ডনভিত্তিক কোনো ফার্ম হলে তো এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ইউজ করার কথা না।’
অনলাইনে খুঁজে এ ধরনের কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের অস্তিত্বও পাওয়া যায়নি বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে যখন বিচার চলছে, অনেক ক্ষমতাশালী মানুষের যখন বিচার চলছে, তখন এই জাতীয় কিংসলি-পিংসলি নানান প্রতিষ্ঠানের নাম দিয়ে আমাদের সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করার জন্যে, একটু জনগণকে এটার দৃষ্টিপাত করানোর জন্যে এরকম কার্যক্রম হতে পারে। তবে আমার মনে হয় যে এইগুলো ভিত্তিহীন বিষয়।’
আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারও এমনটা করার সুযোগ আছে কিনা, জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘সুযোগ নেই। উনি (শেখ হাসিনা) কী করে এই ফার্মকে অ্যাংঙ্গেজ করবেন? তারপরও যদি করে থাকে তাহলে সেই ফার্ম, তাদের আইনগত... লিগ্যাল এন্টিটিটা কোথায় এই জাতীয় চিঠি লেখার? বরঞ্চ এই জাতীয় (কাজ) যারা করেন, এইগুলো কনটেমচুয়াস (অবমাননাকর)।’
আনঅফিসিয়ালি পাওয়া এই চিঠিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘উই অ্যাক্ট অন বিহাফ অব শেখ হাসিনা’ লেখা হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ‘তার মানে কি, এরা শেখ হাসিনার লবিস্ট কিনা। তো সেটা যদি লবিস্ট হয়, তাহলে তো বোঝাই যায় যে এইগুলো খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে (করা হচ্ছে)। এগুলো ট্রাইব্যুনালকে বিতর্কিত বা ট্রাইব্যুনালকে নিয়ে একটা আলোচনার মধ্যে রাখার জন্য তারা হয়তো এরকম করছে।’
এই চিঠির বিষয়টি প্রসিকিউশন টিম আমলে নিচ্ছে না বলেও জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘এগুলো নিয়ে আমরা মোটেও কনসার্ন না। ট্রাইব্যুনাল তার স্বাভাবিক গতিতে কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা যারা প্রসিকিউশনে কাজ করছি, এগুলো নিয়ে আমাদের কথা বলা বা চিন্তা করার সুযোগ বা সময় নেই।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে