স্ট্রিম সংবাদদাতা

তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও ন্যায্য পানি বণ্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনে রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘তিস্তা নদীতে গজলডোবা বাঁধ নির্মাণের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার বারবার হরণ করা হয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ—নদী না বাঁচলে আমরা বাঁচব না।’
সিনেটের ছাত্র প্রতিনিধি ফাহিম রেজা বলেন, ‘তিস্তা প্রকল্প ও পানি চুক্তি বাস্তবায়ন উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি। বাংলাদেশ ও চীন সরকার বারবার আলোচনায় বসলেও প্রকল্পটি অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছে না। এর ফলে বর্ষায় প্লাবন, আর শুকনো মৌসুমে তীব্র পানি সংকট দেখা দেয়। আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে অনেকগুলো অসম চুক্তি রয়েছে, যার মধ্যে তিস্তা পানি বণ্টন চুক্তি অন্যতম। এসব চুক্তি বাতিল করতে হবে।’
রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘মনে রাখবেন, হাসিনা এখন বাংলাদেশে নেই, এটা নতুন প্রজন্মের বাংলাদেশ। আপনারা প্রতিবেশী, বড় ভাই নন—বড় ভাই সুলভ আচরণ করলে আমরাও তার জবাব দেব।’
আন্দোলনে রাকসুর নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস এস এম সালমান সাব্বিরসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে