স্ট্রিম প্রতিবেদক

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আরও দুই সপ্তাহ তাঁকে রুটিন বিশ্রামে থাকতে হবে। তিন সপ্তাহ পরে জনসম্মুখে পূর্ণ সক্রিয় হতে পারবেন বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির। এর আগে হাসপাতাল চত্ত্বরে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দ প্রমুখ।
এ সময় জামায়াতের পক্ষ থেকে তদারকির দায়িত্বে থাকা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন উনাকে বাসায় নিয়ে যাব। আরও দুই সপ্তাহ রুটিন মাফিক উনার রেস্ট প্রয়োজন হবে। তবে এই সময়ে ইনশাআল্লাহ উনি কর্মক্ষমই থাকবেন। আমাদের পরামর্শ দিতে পারবেন। তিন সপ্তাহ পরে জনসম্মুখে ইনশাআল্লাহ এক্টিভ হতে পারবেন। দেশ ও জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশাকরি।’
হাসপাতালের মালিক, চিকিৎসক ও অন্য সেবাদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের কাছে অনেক রিকুয়েস্ট ছিল দেশবিদেশ থেকে; উনার চিকিৎসা বিদেশে করানোর জন্য। আমরা উনার সঙ্গেও পরামর্শ করেছি। কিন্তু মুহতারাম আমিরে জামায়াত আল্লাহর ওপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে, উনি বাংলাদেশেই অপারেশন করতে চান। আমরা দায়িত্বশীলরাও বসে একমত হয়েছি।’
গত ২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জামায়াতের আমিরকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।
পরে গত ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এনজিওগ্রাম করা হয় তাঁর। হার্টে ধরা পড়ে চারটি ব্লক।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে