আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি একদিন কমিয়ে তিন দিন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর আগে এক বিজ্ঞপ্তিতে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিলেও, সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন।
গত শনিবার এ বিজ্ঞপ্তি প্রকাশের পর বেশ কিছু প্যানেলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। বলা হয়, এত দীর্ঘ ছুটির কারণে অনেক শিক্ষার্থীই বাড়ি চলে যাবেন। ফলে কমে যাবে ভোটার সংখ্যা।
আজকের বিজ্ঞপ্তিতে একদিন ছুটি কমানো হয়েছে। ৭ সেপ্টেম্বরের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে এতে।
উল্লেখ্য, শিক্ষার্থীরা দাবি জানানোর পর ভোটকেন্দ্র ও বুথসংখ্যাও ইতিমধ্যে বাড়ানো হয়েছে। ভোটকেন্দ্র ছয়টি থেকে আটটি এবং বুথসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করা হয়েছে।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন তাঁরা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।
১৬ মিনিট আগে
২০২৬-২৭ বাজেটে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে ট্রেনে যাতায়াতের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া, মেট্রোরেলে এসব নাগরিকদের ২৫ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
৩৩ মিনিট আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদে বাজেট পেশ করার পর আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীতে পৃথক সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াত।
৪০ মিনিট আগে
স্বর্ণালংকার কেনার খরচ কমাতে বাজেটে বড় ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তিনি সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় ভ্যাট এবং উৎসে কর কমানোর প্রস্তাব দেন।
৪১ মিনিট আগে