স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গঠিত কমিটিগুলো হলো- সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি।
এরমধ্যে সংসদের কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটি গঠন করে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর বাকি তিনটি কমিটির প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম। পরে সেগুলো সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রধান হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জমির।
সংসদ কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, কায়সার আহমেদ, শহিদুল ইসলাম, নওয়াব ইউসুফ আহমেদ, এসএম জাহাঙ্গীর হোসেন, মো. ওলিউল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।
এই দুই কমিটি গঠনের পর প্রত্যেক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন না হওয়া পর্যন্ত বিল পরীক্ষা করে প্রতিবেদন পেশের জন্য ১৪ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।
এ কমিটির সভাপতি করা হয়েছে জয়নাল আবেদীনকে। সদস্য হিসেবে রয়েছেন মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, ড. ওসমান ফারুক, এএম মাহবুব উদ্দিন, ব্যারিস্টার কায়সার কামাল (পরিবর্তন করা হবে), আব্দুল বারী, নওশাদ জমির, ফারজানা শারমিন, মজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।
এ ছাড়া বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। সদস্য হয়েছেন তারেক রহমান, শফিকুর রহমান, কায়সার কামাল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নুরুল ইসলাম, জয়নাল আবদীন ফারুক ও নাহিদ ইসলাম।
আর বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে মো. শাহজাহানকে। এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. আসাদুজ্জামান, আমানউল্লাহ আমান, এএম মাহবুবউদ্দীন, আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, নওশাদ জমির, শাহজাহান চৌধুরী, মো. নুরুল ইসলাম ও আখতার হোসেন।

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, নতুন কোনো মামলায় তাকে হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত।
১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর বাড্ডা থানায় মামলাটি করেন তাঁর বাবা। পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলার একমাত্র আসামি সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশুকে ২১ বয়সী দেখিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়। পরে আবেদন করা হলে রোববার (২৬ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রফিকুল ইসলাম শিশু হুসেন আলীর জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সরকার ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই মন্তব্য করে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।
১ ঘণ্টা আগে