স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ভারতে গ্রেপ্তার দুই আসামিকে দ্রুত ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এনিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে সে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে সংস্থাটি।
বুধবার (৩ জুন) সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'মমতা ব্যানার্জির মন্তব্য বিষয়ে আমরা পুরোপুরি অবহিত আছি। তবে হাদি হত্যার ঘটনায় তাঁর বক্তব্যে বা অন্য কোনো রাজনৈতিক মন্তব্যে ভারতের রাষ্ট্রীয়ভাবে জড়িত থাকার কোনো আলামত আমরা পাইনি। বিষয়টি সম্পূর্ণ সে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। আমরা এই মুহূর্তে হাদি হত্যার তদন্তসংশ্লিষ্ট বিষয়গুলোকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।'
সিআইডি প্রধান জানান, আসামিদের গ্রেপ্তারের পরপরই তথ্য পেয়ে তাঁরা 'প্রপার চ্যানেলে' দুই আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আবেদন করেছেন। বন্দি প্রত্যর্পণ চুক্তিসহ বিভিন্ন আইনি ও কূটনৈতিক কৌশলে তাঁদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর আগেও বিদেশ থেকে আসামি ফেরত আনার নজির রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্দেহে ভারতে গ্রেপ্তার হওয়া ফয়সাল ও আলমগীরকে ফিরিয়ে আনতে সরকারের উচ্চপর্যায়ে ব্যাপক তৎপরতা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। কর্মকর্তাদের আশা, আসামিদের দেশে এনে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হলে এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য এবং পরিকল্পনাকারীদের পরিচয় উন্মোচন করা সহজ হবে।
এদিকে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামী বৃহস্পতিবার মশাল মিছিল ও শুক্রবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে