স্ট্রিম প্রতিবেদক

চলমান যুদ্ধপরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশপথ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার (১১ মার্চ) পর্যন্ত ১২ দিনে মোট ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবারই ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুরোর মধ্যে রয়েছে– কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী দুটি, এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী চারটি, গালফ এয়ারের বাহরাইনগামী দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী চারটি এবং ফ্লাইদুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতগামী চারটি ফ্লাইট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দান তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এর ফলে ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। এরপর ১ মার্চ ৪০, ২ মার্চ ৪৬, ৩ মার্চ ৩৯, ৪ মার্চ ২৮, ৫ মার্চ ৩৬, ৬ মার্চ ৩৪, ৭ মার্চ ২৮, ৮ মার্চ ২৮, ৯ মার্চ ৩৩ এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে