স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডিত হলে, তাঁর বিরুদ্ধে সাজার পরোয়ানা জারির পর ইন্টারপোলের মাধ্যমে নতুন করে রেড নোটিশ জারির আবেদন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)। আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
রায়-পরবর্তী সময়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামীম বলেন, ‘ট্রাইব্যুনাল যখন তার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন, তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিশের আবেদন করেছিলাম। রায় হলে এবং যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আমরা নতুন করে রেড নোটিশের জন্য ইন্টারপোলকে সাজার পরোয়ানা (কনভিকশন ওয়ারেন্ট) পাঠাবো।’
সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এসব বক্তব্যের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে প্রসিকিউটর বলেন, ‘প্রথম কথা হলো, এই ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এসব কথা বলতে পারতেন। হাজির না হয়ে তিনি যে সকল কথা বলবেন, তা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়।’
তিনি আরও বলেন, ‘যে বক্তব্য তাঁর আদালতে এসে দেওয়া উচিত ছিল, সেটি তিনি গণমাধ্যমে দিচ্ছেন। পৃথিবীতে এখন পর্যন্ত এ ধরনের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউই স্বীকার করেননি যে তাঁরা অপরাধী। তারই অংশ হিসেবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু আদালতই সিদ্ধান্ত নেবেন যে তিনি আদৌ অপরাধী কি না।’
সাক্ষাৎকার প্রচারে ভারত সরকারের ভূমিকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামীম বিষয়টিকে ‘কূটনৈতিক বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটা আমরা পুরোপুরি সরকারের এবং কূটনৈতিক বিষয় হিসেবে দেখছি। প্রসিকিউশন বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটিকে কোনো আমলে নিচ্ছি না।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে