স্ট্রিম প্রতিবেদক

ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে ডেঙ্গু কর্নার চালু করা হচ্ছে এবং প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে।
সোমবার (১ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বর্তমানে বিচ্ছিন্নভাবে ডেঙ্গু রোগী শনাক্ত হলেও ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় সরকার কোনো ধরনের বিলম্ব করতে চায় না। এ জন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন করা হচ্ছে। এ ছাড়া আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।'
তিনি আরও বলেন, চিকিৎসা ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিষয়ে সোসাইটি অব মেডিসিন চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে। ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাও এই কার্যক্রমে সহায়তা করছে। মঙ্গলবার থেকে সারা দেশে ঢাকার বাইরে সাতটি বিভাগ ও বিভিন্ন জেলায় চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী জানান, ডেঙ্গু শনাক্তকরণে প্রয়োজনীয় রি-অ্যাজেন্ট, টেস্টিং কিট এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ ইতিমধ্যে মজুত রয়েছে। পাশাপাশি সম্ভাব্য চাহিদা বিবেচনায় পর্যাপ্ত পরিমাণে এসব উপকরণ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গুর মূল উৎপত্তি ও মশা নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দুই মাস আগে থেকেই সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার আবারও সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় ডেঙ্গুবিষয়ক একটি মোবাইল অ্যাপ চালুর সম্ভাবনা এবং এ-সংক্রান্ত গবেষণা কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধ ও ব্যবস্থাপনায় গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সোসাইটি অব মেডিসিনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে