স্ট্রিম ডেস্ক

কাতারের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগদান করে এই নিন্দা জানান পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বিনা উসকানিতে এবং অন্যায্যভাবে কাতারের সার্বভৌম ভূখণ্ডে চালানো এই হামলা শুধু কাতারের ওপর আক্রমণ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার ওপর আঘাত। এই আগ্রাসনকে ইসরায়েলের বেপরোয়া দুঃসাহসিকতার অংশ হিসেবে দেখছে বাংলাদেশ। জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের বারবার গৃহীত প্রস্তাবগুলোকে ক্রমাগত উপেক্ষা করে ইসরায়েলের এমন আগ্রাসন চলেছে।
ইসরায়েলের উসকানি ও আগ্রাসন রোধ করার জন্য ওআইসি'র সকল সদস্যদের প্রতি কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই নগ্ন আগ্রাসনের জন্য আমাদের সম্মিলিতভাবে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এই ধরনের অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানাতে হবে।’
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের স্বাগত বক্তব্যে ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা ও আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত মুসলিম উম্মাহর সম্মিলিত শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিজ নিজ সংস্থার সনদের উদ্দেশ্যগুলো তুলে ধরেন।
সম্মেলনে ২৪টি দেশের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশগুলোর সরকারপ্রধান এবং বেশ কিছু দেশের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন পররাষ্ট্রমন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে মুসলিম বিশ্বের নেতারা গত ৯ সেপ্টেম্বর কাতারের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোর নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার প্রতি সর্বাত্মক সমর্থনের অঙ্গীকার করেন। তারা গাজায় ইসরায়েলি দখলদারিত্বের অবিলম্বে অবসান এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও আহ্বান জানান। ফিলিস্তিনের নারী-পুরুষ অনাহারে মারা যাওয়ায় নেতারা গাজার জনগণের জন্য আন্তর্জাতিক সহায়তা ও খাদ্য সরবরাহে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারের দাবি করেন। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, একের পর এক মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন ও ফিলিস্তিনে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলি নেতাদের জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপের দ্ব্যর্থহীন দাবি জানান।
জরুরি এই শীর্ষ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৪ ঘণ্টা আগে